শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫৩ পাউন্ডের কেক কেটে এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন পালন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে মহানগর তরুণ দল নেতা দেলুর শুভেচ্ছা ​জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গড়ার আহ্বান- মাওলানা আবদুুল জব্বার  তরুণ সাংবাদিক রাকিবুল হাসানের ২২তম জন্মদিন আজ বন্দরে সিনিয়র সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা মুহসীন দেওয়ানকে নব কমিটির শুভেচ্ছা নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক ইকবাল এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে মহানগর যুবদল নেতা বাদশা ও অনির ফুলেল শুভেচ্ছা এমপি দিপু ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা

ধান্ধাবাজি নয় রাজনীতি করতে এসেছি: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৭৮ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমি রাজনীতি করতে এসেছি, ধান্ধাবাজি করতে আসিনি। ধান্ধাবাজি করলে আমার বাড়িঘর, জাহাজ, ব্যবসা ব্যাংকে বন্ধক রাখতাম না।’

শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ফতুল্লায় কাশীপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, অনেকে বলে শামীম ওসমানকে এটা দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি। আমি চাইলেই নিয়ে আসতে পারি। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান করি জাতির পিতার কন্যাকে। নেত্রী যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি। এটাই সবচেয়ে বড় পাওয়া। না হলে এখানে বসে আমরা আলোচনা করতে পারতাম না। আমি জাতির পিতার কন্যাকে বলেছি আমাকে মনোনয়ন দেবেন না। আপনাকে ক্ষমতায় আসতে হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কোনো নাম ঘোষণা করবো না। আমার সন্তানদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি। আমি কোনোদিন কারও কাছে কিছু চাইনি, আমাকে বিব্রত করো না। আমি আপনাদের ভালোবাসি। এটাকে কেউ দুর্বলতা ভাবলে আমি যা বলবো সেটাই হবে এর বাইরে কিছু হবে না।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, জেলা পরিষদের চেয়াম্যান চন্দনশীল ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102