বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান

ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৯৫ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার অন্তর্ভুক্ত গোকনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (২২ই মার্চ) ভোরে গোগনগর এলাকায় ঐ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোঃ শাহাদাত হোসেন।

তিনি জানান, আমরা ভোরে জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে জানতে পারি, গোকনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীরা। তাৎক্ষণিক আমরা আমাদের পুলিশ ফোর্স পাঠাই ঘটনাস্থলে। আমাদের পুলিশ অভিযুক্ত চার ব্যাক্তিকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আপাতত চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি তাদের পরিচয় জানার জন্য।
আহতরা হলেন, জল্লারপাড়া মসজিদ গলির রবিন গাজী (২৬), শহীদ নগর মেম্বার গলির মহিউদ্দিন (২৮), গোপচর বড় মসজিদের অনিক হাসান (২৮), বন্দরের বাসিন্দা নয়ন (৩২)।

পুলিশের কর্মকর্তা জানান, হাসপাতালে পুলিশের অধীনে আছেন তারা। আমরা ঘটনার যাচাই বাছাই করছি। মামলা প্রক্রিয়াধীন আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102