শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩০৬ 🪪

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ( ২০মার্চ) বিকেল ৫ টায় গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ এর বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের সভাপতিত্বে ও সাবেক মন্ত্রী গোলাম সারওয়ার মিলনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মন্জু, জাতীয় পার্টির কো- চেয়ারম্যান শাদ এরশাদ, কাজী ফিরোজ রশিদ, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আলম, সাবেক এমপি আবু হোসেন বাবলা, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ কলিম উল্লা প্রমূখ।

এছাড়াও আরও উপস্হিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও নারায়নগন্জ মহানগর জাতীয় পার্টির সাবেক আহবায়ক মোঃ আকরাম আলী শাহিন সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত এবং দেশ জাতীর কল্ল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ । পরে ইফতার মাহফিল শেষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মামুনুর রশীদ কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাবেক আহবায়ক আকরাম আলী শাহিন এর নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102