বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

বক্তাবলী’র রামনগর যুব সমাজের উদ্যোগে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭২ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর রামনগর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় ১৩তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (২৯ মার্চ ) বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত রামনগর একতা ক্লাব সংলগ্ন খেলার মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত  হয়।

রামনগর আব্দুল জনিল মুন্সি বাড়ি জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো.হাফিজুল হকের সভাপতিত্বে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট গ্যাসফিল্ডের সাবেক মহাব্যবস্থাপক ইন্জিনিয়ার মো.আমির হোসেন।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন করেন  হাজী শরীয়তউল্লাহ্ (রহ.) এর ৬ষ্ঠ পুরুষ  বাহাদুর পুরের পীর সাহেব পীরজাদা আলহাজ্ব মওলানা মবিন উদ্দিন আহমাদ নওশীন মিয়া, প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা হাফেজ মো. হানজালা আহমাদ সহ আরো স্থানীয় ওলামায়েকেরামগণ ওয়াজ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন ধলেশ্বরী তীরে’র সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু, আলীরটেক ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব মোক্তার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সদর উদ্দিন মেম্বার, পূর্ব চরগড়কূল উচ্চবিদ্যালয়ে সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, বঙ্গ টেক্স লিমিটেডের পরিচালক মাশফিকূর রহমান শিশির, গ্রীস প্রবাসী মো.আব্দুল আলীসহ প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন রামনগর এলাকার যুব সমাজ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102