সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬৪ 🪪

চুক্তি ভিত্তিক নতুন করে দুই বছর মেয়াদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে পুনঃ নিয়োগ পাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। চাকরি জীবনে তিনি  সততা ও নিষ্ঠার সাথে  টানা দীর্ঘমেয়াদে কর্তব্যরত দায়িত্ব পালন করায় পুনঃরায় একই পদে বহাল করা হয়। 

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ) ৩২নম্বর ধানমন্ডিস্থ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে  শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এ সময় তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদদের প্রতি এবং

১৯৭৫ সালে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ স্বপরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের রূহের আত্মার মাগফেরাত কামনা করেন।

পরে মহান আল্লাহর নিকট সকলের সুখ ও শান্তি কামনা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা মেট্রোর সকল কর্মকর্তা/কর্মচারীগণ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102