বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ও আহত ১৪ জনের আর্থিক সহায়তায় অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি: নারায়ণগঞ্জে ২১ কৃতী শিক্ষার্থী পেল ক্রেস্ট, সম্মানী ও সনদ শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে কিশোরী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সারের সচেতনতা সেমিনার ও ভ্যাকসিন প্রদান যুবদল নেতা জোসেফের মায়ের মাগফিরাত কামনায় রানা’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতন ও ছবি বিকৃতির অভিযোগ ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তৃণমুল বিএনপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৭ 🪪
সারা দেশে রাজনৈতিকভাবে চাঙ্গা হতে কাজ করে যাচ্ছে তৃণমূল বিএনপির মহাসচিব ড.  তৈমুর আলম খন্দকার। তারি ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তৃণমূল বিএনপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল এগারো টায় নারায়ণগঞ্জ মাসদাইর এলাকায় অবস্থিত মজলুম মিলনায়তনে তৃণমূল বিএনপির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকার।

মাসিক আলোচনা সভায় মহানগর তৃণমূল বিএনপির সদস্য সচিব সাজিদ খান সিদ্দিকী’র সার্বিক পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তৃণমূল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভূঁইয়া, মহানগরের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ আলী হোসেন,জেলার সদস্য সচিব এডভোকেট মাজহারুল ইসলাম রোকন,জেলা কমিটির সদস্য মাওলানা মজিব উল্লাহ, আব্দুল হাই চৌধুরী, কামাল খান, জয়নাল আবেদীন, আমির হোসেন মিয়া, মোতাহার হোসেন ও বুলু আহমেদ ভুঁইয়া, মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান, মেহেদী হাসান রবি, সদস্য শফিকুল ইসলাম, আশরাফ আহমেদ, নুরুল ইসলাম রাজ, হারুন আহমেদ, অনিক আহমেদ ও মোহাম্মদ জুয়েল প্রমূখ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102