সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

না’গঞ্জে খাজা মঈনউদ্দীন চিশতী (রাঃ) স্মরণে ৭ম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৮ 🪪
হযরত খাজা মঈনউদ্দীন চিশতী (রাঃ) এর স্মরণে সুকুমপট্রি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বাদ এশা গোগনগর ইউনিয়নের সুকুমপট্রি পূর্ব মসিনাবন্দ এলাকায় এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী মোঃ মোক্তার হোসেন সুকুম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোগনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের জনপ্রিয় সফল মেম্বার শেখ মোহাম্মদ রফিক।
বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান জম্মদার’র সার্বিক পরিচালনায় ও-ই ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লার শাসনগাঁও এর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সু-মধুর কন্ঠস্বর হাফেজ ক্বারী মাওলানা মুফতি শেখ মোহাম্মাদ হাফিজুর রহমান আল-কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোগনগর ইউনিয়নের গাউছুল আজম জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি গাজী আব্দুল হাফিজ।
এসময় ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করেন কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও ওরশ কমিটির আরও উপস্থিত ছিলেন- মোঃ শাহালম বাবুর্চি, মোঃ সুজন বাবুর্চি, মোঃ নুর আলম, মোঃ রিপন প্রধান, মোঃ আলী আহাম্মদ, মজিবর বাবুর্চি, আলমগীর বাবুর্চি, মোঃ আনা বাবুর্চি, মোঃ আকবর আলী, মোঃ জুয়েল বাবুর্চি, লিটন বাবুর্চি, মোঃ সোহাগ গাজী, মোঃ রিপন বাবুর্চি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102