সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির বন্দরে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে মহানগরী জামায়াত, ওসির সঠিক ভাবে দায়িত্ব পালনে আহবান  নারায়নগঞ্জে বিদ্যানিকেতন ক্লাস রুমের পাশে বইমেলা শুরু নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে ইডি কর্মচারী সামিয়ার দাপট: জিম্মি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

আমি শিক্ষকদের স্যার বলি কারন তারা মানুষ গড়ার কারিগর – শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৫ 🪪

নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, আমার চেয়ে বয়সে ছোট এমন অনেকেই আজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক। আমি তাদের স্যার বলে ডাকি। আমি বড় কোন মন্ত্রীকেও স্যার বলে ডাকি না। কিন্তু শিক্ষকদের স্যার বলি। কারণ তারা মানুষ গড়ার কারিগর। তারা দুনিয়াতে এসেছেন মানুষ গড়ার জন্য। বাবা-মায়ের আদরের সন্তানকে সমাজে গড়ে উঠতে তারা নিরলস পরিশ্রম করেন। যারা মানুষ গড়ার হাতিয়ার, তাদের সম্মান না করলে পৃথিবীর কাউকে সম্মান করে লাভ নেই।

রবিবার (৪ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক মতবিনিময় সভয় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি ছোট থাকতে যখন বার একাডেমিতে পড়তাম তখন স্কুলের প্রধন শিক্ষক ছিলেন ক্যাপ্টেইন এনায়েত স্যার। উনাকে দেখলে ভয়ে শরীর ঠান্ডা হয়ে যেত। একদিন স্কুল শেষে বন্ধুরা মিলে একটা পোস্টার টানাই। পোস্টারে কলম দিয়ে লিখি, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। পোস্টার টাঙানোর পর আওয়াজ পাই স্যারের যে, কে আছে ওখানে। আমি একটু সাহস করে বলি, আমরা আছি স্যার। উনি এসে দেখলেন যে, আমরা পোস্টার টাঙিয়েছি। আমরা তো মার খাব সেই ভাবনায় ছিলাম। কিন্তু স্যার আমাদের একটুও মারলেন না। বরং মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাসায় যাও। আমার এই স্মৃতি এখনও মনে আছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার এডমিন আমির খসরু, জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী সহ জেলার প্রধান শিক্ষকবৃন্দগন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102