সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি

শামীম ওসমানের কাছে সহয়তা চাইলেন নগরীর হকাররা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৮ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমানের কাছ থেকে সহায়তা চাইলেন নগরীর ফুটপাতে বসা হকাররা। আজ দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত শিক্ষকদের একটি মতবিনিময় সভা শেষ করে বের হওয়ার প্রাক্কালে নগীর হকাররা তার কাছে এই অনুরোধ করে।

এসময় তারা হাত জোড় করে বলেন, ‘আমাদের বাঁচান এমপি সা‘ব। হকার যদি উঠায় দেন, তাহলে আমাদের কি হবে। আমরা কই যাব, পরিবারের বাচ্চা-পোলাপানের খাওয়েন ব্যবস্থা কেমনে করবো।’
শামীম ওসমান বলেন, ‘হকার যদি উঠায়, তাইলে সবাইরে উঠায় দেব। না উঠাইলে, সবই থাকবো।’ তিনি হকারদের আশ্বাস দিয়ে বলেন, ‘সব উঠার পরেও আমার এলাকায় যারা কাজ করেছেন তাদের জন্য আমি ব্যবস্থা করবো।’

এর আগে জেলা শিল্পকলাএকাডেমিতে আয়োজিত জেলা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ এ কে এম শামীম ওসমান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102