বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মিঠুন মিয়া’র শশুর ইন্তেকাল করেছেন  হয়রানি করলে ছাড় নেই: একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসপি মিজানের ব্যবস্থা সর্বমহলে প্রশংসিত মন্ত্রী আসেন, তৎপরতা বাড়ে, তারপর? — আসমাউল হুসনা ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিএনপি নেতা রেজা রিপন তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক

হাজী মিছির আলী ডিগ্রি কলেজ কুতুবপুর তথা নারায়ণগঞ্জের গর্ব – সেন্টু চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৪১ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চার চারবারের নির্বাচিত চেয়ারম্যান কুতুবপুরের বৃক্ষবট খ্যাতি মো. মনিরুল আলম সেন্টু বলেন, কুতুবপুর তথা নারায়ণগঞ্জে শিক্ষা ব্যবস্থান বিশাল ভূমিকা রেখেছেন এই হাজী মিছির আলী ডিগ্রি কলেজ। একটা সময় এই অত্র অঞ্চলের মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য দূর থেকে দূরদূরান্ত যেতেন, তখনকার সময়ে শিক্ষা প্রেমী মানুষের কষ্ট দেখে আমার বাবা সহ আরও কয়েকজন মিলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছিলেন। আজ এই বর্তমান সময়ে দূরদূরান্ত থেকে আমাদের কলেজে শিক্ষা গ্রহণ করতে আসে। আমি যতটুকু জানি সারা বাংলাদেশ থেকে হাজী মিছির আলী ডিগ্রি কলেজে পড়তে আসে শিক্ষার্থীরা। আজকে এই প্রতিষ্ঠান আমাদের গর্ব হয়ে দাড়িয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় অবস্থিত হাজী মিছির আলী ডিগ্রি কলেজের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।

এসময় হাজী মিছির আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, হাজী মিছির আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. ফজলুল হক, মো. আবু তাহের, মো. জাহের মোল্লা, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল কবির পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজেন্দ্রনাথ সরকারসহ অত্র কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102