বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

সোনার বাংলা মার্কেট কমিটির নির্বাচনে হারুন- বুলেট পরিষদের জয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৪০৫ 🪪

নারায়ণগঞ্জ নগরীর সোনার বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃএর কার্য্যকরি কমিটির -২০২৪ এর নির্বাচনে হারুন-বুলেট-রবিন পরিষদের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে

শুক্রবার (১২ই জানুয়ারী) নগরীর গুলশান হল সংলগ্ন সোনার বাংলা মার্কেটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে একটানা এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে
প্রতিদন্ধিতা করে ২টি প্যানেল। ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনে দায়িত্বে থাকা কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতিকে মোঃ হারুন অর রশিদ, সহ-সভাপতি পদে বই প্রতিকে আব্দুল আলিম বুলেট, সাধারন সম্পাদক পদে নাঈদ আহমেদ রবিন, সাইকেল প্রতিক, এছাড়াও সদস্য পদে ফুটবল প্রতিকে মোঃ আকবর খান, আম প্রতিকে শংকর কুমার রায়, মই প্রতিকে এ,কে,এম জসীম উদ্দিন, টুপি প্রতিকে মোঃ সহিদ হোসেন শেখ, ঊড়োজাহাজ প্রতিকে খন্দকার আবুল হোসেন, হাত পাখা প্রতিকে মোঃ ছানাঊল্লাহ, ডাব প্রতিকে মোঃসফিকুল ইসলাম, শাপলা প্রতিকে মোঃ নাজিম হোসেন, বাল্ব প্রতিকে ইঞ্জিনিয়ার মোঃ শাহীনুর রহমান নির্বাচিত হয়েছেন।

সোনার বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃএর কার্য্যকরি কমিটির -২০২৪ এর এ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটাররা স্বত:ফূর্ত ভাবে ঊৎসব মূখর পরিবেশে নির্বাচনে অংশ গ্রহন করে তাদের ভোটধীকার প্রদান করেন।

নির্বাচিত হারুন-বুলেট-রবিন পরিষদের পূর্ণ প্যানেল এর সকলে অত্র মার্কেটের ব্যাবসায়ীদেরকে ধন্যবাদ জানান, এবং মার্কেটের সার্বিক উন্নয়নে সকলকে একসাথে নিয়ে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যাক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102