মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব  ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার

আজমেরী ওসমানের কর্মীসমর্থকরা বিশাল আনন্দ ৱ্যালী করে ঢাকার জনসভায় যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ 🪪

১০ই জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সুযোগ্য সন্তান ও যুব সমাজের নয়নের মনি আলহাজ্ব আজমেরী ওসমানের দীক নির্দেশনায় বিশাল আনন্দ ৱ্যালী নিয়ে তার নেতাকর্মীরা যোগদান করেন।

বুধবার (১০ই জানুয়ারী) দুপুরে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে একটি বিশাল গাড়ি বহর নিয়ে আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদান করে।
এসময় নেতৃবৃন্দ বলেন, আজকে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হয়েছে, গণতন্ত্র সু-সংহত হয়েছে। দীর্ঘদিন যাবৎ দেশে গণতন্ত্র রয়েছে বলেই মানুষের ভাগ্যের উন্নতি হয়েছে। সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের ও বাইরের কিছু দালাল শ্রেণির লোক আছে, আমাদের উন্নয়ন তাদের ভালো লাগে না। অনির্বাচিত কেউ আসলে হয়তো তাদের ভালো লাগতো । আমরা দেশের আপামর জনসাধারণকে ধন্যবাদ জানাই, কারন তারা তাদের ভোটঅধীকার প্রয়োগ করে আওয়ামী লীগকে পূনরায় সমর্থন দিয়ে ৪র্থ বারের মতো সরকার গঠনে ভূমিকা রেখেছে।
এসময় আনন্দ ৱ্যালীতে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও নাসিক ১০নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোঃ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, মোঃ হোসেন, ইফতি, শাকিল সহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102