বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব না’গঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত  বিসিকে ফকির এ্যাপারেলসে উৎসবমুখর পরিবেশে শ্রমিক অংশগ্রহণকারী কমিটি নির্বাচন সম্পন্ন অচল রাস্তা ও জলাবদ্ধতায় দুর্ভোগে ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি সেলিনা হাসপাতালের চেয়ারম্যান আলীনূর শরীফ শামীমের শারীরিক খোঁজ নিলেন বিপিএইচসিডিএ নেতৃবৃন্দ এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ: চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসীর দীর্ঘ ৮ বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী ‘কথা নয়, এখন কাজের পালা’: অবৈধ অটো ও ফুটপাত মুক্ত করতে নাসিক প্রশাসকের কঠোর বার্তা

৬ষ্ঠ শ্রেনীর বৃত্তি পরীক্ষায় সারাদেশ থেকে প্রথম পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সায়াদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৭৮৮ 🪪

এম এফ এইচ সায়েন্স ক্লাব স্কলারশিপ -২০২৩ এর ৬ষ্ঠ শ্রেনীর বৃত্তি পরীক্ষায় সারাদেশ থেকে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন এর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এ এম সায়াদ বিন আলী।

এ এম সায়াদ বিন আলী পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। ২০২২ সালে ছমিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনীতেও বৃত্তি লাভ করে। সে বক্তাবলী ইউনিয়নের ছমির নগর গ্রামের মো.আয়ূব আলীর একমাত্র সন্তান।

এ বিষয়ে পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন বলেন, তার এই সাফল্যে আমরা গর্বিত। ভালো ফলাফলের কারণে স্কুলটি গৌরব ধরে রাখতে পেরেছে বলে মনে করি। সর্বোপরি বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নানা ধরনের পদক্ষেপ গ্রহণের ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান অনেক বেড়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102