বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আলীরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩৭১ 🪪

নতুন বইয়ের গন্ধ শুঁকে, ফুলের মতো ফুটবো/বর্ণমালার গরব নিয়ে, আকাশ জুড়ে উঠবো’- এই শ্লোগানকে সামনে রেখে নতুন বছরের প্রথম দিনে আলীরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।

 

সোমবার ১ জানুয়ারী সকালে নারায়াণগঞ্জ সদর উপজেলায় আলীরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ক্লাসের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে। সকাল থেকে স্কুল প্র্ঙ্গানে নতুন ক্লাসের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কাংখিত এই নতুন বই হাতে তুলে দেওয়া হয়।

 

বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীন সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত বিদ্যালয়ের সহ-সভাপতি ও আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন সরকার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামিমা আরা,প্রধান সরকার, মো. বোরহান সরকার,মো.মনির হোসেনসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।

 

উল্লেখ্য, মাধ্যমিক২০২৪ শিক্ষাবর্ষে এবার প্রাক-প্রাথমিক শ্রেণির ৩০ লাখ ৯৬ হাজার ৯৩৯ জন, প্রাথমিক স্তরের এক কোটি ৮০ লাখ ৭০ হাজার ৫৯৪ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৪ হাজার ৪৭৩ জন শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। সর্বমোট দুই কোটি ১২ লাখ ৫২ হাজার ছয় জন শিক্ষার্থীর মধ্যে নয় কোটি ৩৮ লাখ তিন হাজার ৬০৬টি বই বিতরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102