শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪১৩ 🪪

বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

‘ নতুন বইয়ের গন্ধ নিয়ে ফুলের মতো ফুটবো,বর্ণমালার গর্ব নিয়ে আকাশ জুড়ে উড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সারাদেশের মতো বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে আজ উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়।

সোমবার (১ জানুয়ারী) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে প্রধান অতিথি মোহাম্মদ নাজির হোসেন বলেন, বছরের শুরু থেকে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে, শিক্ষার কোনও বিকল্প নেই, দেশ ও জাতীকে এগিয়ে নিতে হলে শিক্ষিত সমাজের প্রয়োজন, তাই সরকার শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে।

সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য,মো.আবুল বাদশা, সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার, এডভোকেট দিদার হোসেন,আলোকিত বক্তাবলী’র সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, মো.শসহীন,মো.সবুজসহ স্কুলের অন্যান্য শিক্ষক,অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102