মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

শেখ হাসিনার আগমনে প্রস্তুুতিমূলক সভায় – শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৯ 🪪

আগামী ৪ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে আগমন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০শে ডিসেম্বর) দুপুরে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন নর্ম পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি মূলক সভায় শামীম ওসমান তার নেতাকর্মীদের বলেন, একটা চক্র শেখ হাসিনার আগমনকে বানচাল করতে চায়। এই চক্র স্বাধীনতা বিরোধী চক্র। তারা স্বাধীনতার সময়ও এই দেশকে পাকিস্তানের কাছে তুলে দিতে চেয়েছিল। তাই তাদেরকে প্রতিহত করতে হবে।

এ সময় শামীম ওসমান বলেন যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি নেতাকর্মীদের কাজ করতে হবে। মহিলাদের আসার ক্ষেত্রে আলাদা ভাবে সুযোগ করে দিতে হবে। স্বেচ্ছাসেবক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তারা স্টেডিয়ামে দুপাশে থাকবেন ।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আু হাসনাত শহিদ মোঃ বাদল, সোনারগাও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম ভূইয়া,
কৃষকলীগের সভাপতি এ্যাড, ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনিজাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুবলীগ নেতা সাহাদাৎ হোসেন সাজনু ভূইয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা আজমত আলী, মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, ফতুল্লা ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শিমুল সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102