বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

নৌকার পক্ষে বক্তাবলী ইউনিয়ন যুবলীগের শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩২০ 🪪

আসন্ন দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, নারায়ণগঞ্জ – ৪ আসনে আওয়ামী লীগের মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এ কে এম শামীম ওসমানের নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় শত শত মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে বক্তাবলী ইউনিয়ন যুবলীগ।

শনিবার ( ৩০ ডিসেম্বর ) বিকালে নারায়াণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যালয় থেকে মোটরসাইকেল বহর বের হয়ে রামনগর, রাধানগর,পূর্ব চর গড়কূল,লালমিয়ার চর হয়ে আকবর নগর,মধ্যনগর প্রদক্ষিণ করে কানাইনগর স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে কানাই নগর মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন,’আপনারা জানুয়ারীর ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ করে দিবেন। বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং সকলকে ভোট দিতে হবে।”

বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সদর উদ্দিন মেম্বার এর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম এর সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন ইউনিযন ছাত্রলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ,বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কোষাধক্ষ মো. মোক্তার হোসেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম  সম্পাদক মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো. আওলাদ হোসেন, যুবলীগ নেতা আনোয়ার আলী,মোা.কবির হোাসেন,ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাসির সরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আল আমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মতিন, মো. সুমন,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, মো.সুলতান সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102