মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান

ফতুল্লা ইউনিয়ন ৭, ৮, ৯নং ওর্য়াডে না’গঞ্জ-৪ আসনের প্রার্থী শামীম ওসমান’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৭ 🪪
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এ. কে. এম. শামীম ওসমান বলেছেন- বিএনপিকে আমি রাজনৈতিক দল ভাবতাম না। ২০১৪ সালে তারা স্কুল পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। সে-ই সময় তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হলে আজ এ দিন দেখতে হতো না।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
দুপুর হতে রাত অবদী ফতুল্লা ইউনিয়ন ৭, ৮, ৯নং ওর্য়াডের বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এসময় তিনি আরও বলেন- আমি মানসিকভাবে সুস্থ্য নেই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়ে আছে। সে তার মাকে জড়িয়ে মারা গেল। এরা না-কি রাজনৈতিক দল! এগুলো দেখে আমি সুস্থ্য হতে পারিনি এখনও। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে।
শামীম ওসমান আরও বলেন- আমার এলাকায় গতকাল ধ্বংসাত্মক কাজ চালানো হলো। ফতুল্লায় ১৩/১৪ পয়েন্টে মশাল মিছিল করল। তারা সবাই সন্ত্রাসী। ওদের ঠেঁকাতে পাঁচ মিনিটও লাগবে না, যদি জনগণ নির্দেশ দেয়। কিন্তু এগুলো কাদের ইন্ধনে করছে ওরা, এটা আমি প্রশ্ন রাখতে চাই। নারায়ণগঞ্জে আমি নির্বাচিত হয়ে প্রতি ওয়ার্ড থেকে সকল শ্রেণী পেশার ১ হাজার লোক নিয়ে কাজ শুরু করবো। শুধু আওয়ামী লীগ না, সকল শ্রেনী পেশা ও দল মতের লোক নিয়ে কাজ করবো। আমার এখন মূল টার্গেট মাদক সন্ত্রাস নির্মূল করা। যারা মুক্তিযোদ্ধের বিরোধিতা করেছে। তারা এখনও বাংলাদেশে রাজনীতি করে। আমি মনে করি স্বাধীনতা যুদ্ধের শহীদরা আজ লজ্জিত, আমিও লজ্জিত।
তিনি আরও বলেন- আপনি যদি মনে করেন ভবিষ্যৎ প্রজন্মকে ফল খাওয়াবেন, তাহলে ফল গাছ লাগানো উচিত। আমাকে সার দিবেন, পরিচর্যা করবেন। আর আমি যদি কাঁটা গাছ হই, তাহলে সেটাকে কেঁটে ফেলে দেয়া উচিত। আমি মানুষকে বলতে চাই জাগো।
এসময় উপস্থিত ছিলেন- ফতুল্লা ইউনিয়ন ৯নং ওর্য়াডের যুবলীগ নেতা জানে আলম বিপ্লব’র  সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকগুলোতে  উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ালী মাহমুদ খাঁন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকিরুল আলম হেলাল সহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102