বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে: ফরিদা আখতার নির্বাচনী প্রচারের প্রথম দিনেই নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান: বিশাল সমাবেশের প্রস্তুতি এনসিপির আল আমিনকে সমর্থন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ–৫ আসনে মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারিকুল ইসলাম সুজন প্রতীক বরাদ্দের দিনেই আচরণবিধি লঙ্ঘন: গণসংহতি আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটির গভীর শঙ্কা নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক সোহাগকে অপহরণ মূল পরিকল্পনাকারী জিতুকে পুলিশ ধরতে পারেনি হুমকির আতঙ্কে পরিবার ফতুল্লা থানা বিএনপির নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা ট্যাক্সি মালিক সমিতির প্রতিবাদ সভা: টিপু ভাইকে ‘মানবতার ফেরিওয়ালা’ আখ্যা দিলেন মনির অলীরা নিজের জীবন উৎসর্গ করে আল্লাহপাকের হেদায়েতের বাণী প্রচার করাই ছিল তাদের মূল লক্ষ্য: জোসেফ বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ‘হৃদম প্লাজা গ্রে থান মালিক সমিতি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংপুরে নির্বাচনী উঠান বৈঠকে শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ 🪪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। গত ১৮ই ডিসেম্বর হতে তিনি নিজ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। এরই ধারাবাহিকতায় আজ মধ্য নরসিংপুরে তিনি উঠান বৈঠক করছেন।

বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর ) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে শামীম ওসমান বলেন,তারা স্কুল পুড়িয়েছে কি দোষ ছিলো স্কুলের। তারা ট্রেনে আগুন দিয়েে মানুষ পুড়িয়েেছে। যেখানে বাচ্চাটি মাকে জড়িয়ে মারা গেল। এরা রাজনৈতিক দল! এগুলো দেখে আমি সুস্থ হতে পারিনি এখনও। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে।

মধ্য নরসিংপুর পঞ্চায়েত সদস্য তাজুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, পঞ্চায়েত প্রধান হাজী আব্দুর বারেক,আব্দুস সাত্তার বেপারী , এস এম জসিম উদ্দিন , পঞ্চায়েত সদস্য সিরাজ, সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া সুলতানা ,পঞ্চায়েত সদস্য আলী হোসেন,আওয়ামী লীগ নেতা মো আফজাল,নির্বাচন কেন্দ্র কমিটির আহবায়ক শরীফ হোসেন,আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম,মামুন চৌধুরী,কাশিপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.সেলিম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদ মশিউর রহমান দুলাল সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102