শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাষাঢ়ার বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংক কর্মকর্তা আব্দুল আওয়ালের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে হামলা ও লুটপাট, মালিককে পেটাল বল্টু আমজাদ বাহিনী আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার 

শেখ হাসিনা আবারও প্রধানম্ত্রী হবেন ইনশাআল্লাহ- শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৮ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেছেন, আমাকে মন্ত্রী হইতে বলা হইসে, আমি হইনি। আমি মানুষকে ভালোবাসি, আমার বাবা-মায়ের কাছ থেকে আমি এটাই শিখেছি। এই ফতুল্লা অঞ্চলে ১২-১৫ হাজার কোটি টাকার কাজ আমরা করে ফেলেছি। আমরা প্রাইমারী স্কুল করেছি ১২৫কোটি টাকার উপরে, হাই স্কুল করেছি ২০০শ কোটি টাকার উপরে। পাগলের মতো কাজ করেছি, কারণ আল্লাহকে খুশি করাতে চাই।

মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) বিকেল থেকে রাত পযর্ন্ত কাশীপুর ইউনিয়নের ১, ৪, ৫,৬,৭নং ওয়ার্ডের স্থানীয়দের নিয়ে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, মানুষকে পুড়িয়ে হত্যা করার নাম কি রাজনীতি? কেন রে ভাই। আল্লাহর কাছে কি জবাব দিবেন না। আমাদের ৫৪ জন মানুষকে এই পর্যন্ত নিজের হাত দিয়ে দাফন করতে হয়েছে। কই, আমরা তো প্রতিশোধ নেই নাই । আমার ভাই সেলিম ওসমান, তখন সে রাজনীতি করতো না। তার ফ্যাক্টরির ভিতরে ঢুকে ৩শতাধীক গরুর দুধের বান কেটে দেওয়া হলো। ভাইকে গ্রেফতার করা হলো। ১৫ মিনিটের মধ্যে যদি মনে করি ওদের নাই করে দিবো, পুলিশ-প্রশাসন ওদের পক্ষে থাকবে; তার পরেও কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমি এটা করবো না।

তিনি বলেন, আমরা ৮০ ভাগ কাজ শেষে করেছি, আমি বাকি কাজ গুলো শেষ করতে চাই। আমি এখন চাচ্ছি,
নারায়ণগঞ্জের মানুষের যাতে আর ঢাকায় যেতে না হয়। আমাদের নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ, আইটি ভবন, মেট্রোরেল হবে। আমরা একটা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। আর একটা কাজ করতে চাই নারায়ণগঞ্জ থেকে মাদক,সন্ত্রাস, ইভটিজিং চাদাবাজী বন্ধ করতে চাই এজন্য সাধারণ মানুষ এর সাহজ্য চাই,কারন আমার একার পক্ষে এ কাজ করা সম্ভব হবে না। আপনারা শুধু শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি আবারও প্রধানম্ত্রী হবেন ইনশাআল্লাহ।

নির্বাচনী উঠান বৈঠক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্ল্যা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী। বক্তব্য রাখেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী
সাধারণ সম্পাদক মোঃ সাত্তার মিয়া, হাজী মোহাম্মদ শ্যামল, মমিনুল ইসলাম সহ প্রমূখ।

তিনি আরও বলেন, আপনি কি মনে করেন, আওয়ামী লীগের সব ভালো লোক? না। এদলেও খারাপ লোক আছে। অন্য দলে সব খারাপ লোক? নো। সেখানেও ভালো লোক আছে। আমার জীবনের শেষ বয়স চলছে। প্রতিদিন আমার কেন জানি মনে হয়, আমি আর বাচঁবো না। স্হানীয় জনগন কে ভোট কেন্দ্রে এসে যাকে মনে চায় ভোট দেওয়ার আহবান জানান।

এছারাও আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, আওয়ামীলীগ নেতা মোঃ মমিন সিকদার, মোঃ দুলাল হোসেন, মোঃ খোকা মিয়া, সহ প্রচার সম্পাদক রেহান শরিফ বিন্দু, নাজমুল হাসান সাজন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102