রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

কাউন্সিলর রুহুল আমিনের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ 🪪

মহান বিজয় দিবসে বিশাল শোডাউন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মোল্লা।

শনিবার (১৬ই ডিসেম্বর) সকাল ১১টায় তিনি এ শোডাউন করে এ কর্মসূচী পালন করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে এদিন দুপুরে রুহুল আমিন মোল্লার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ ধনুকুন্ডা এলাকা থেকে প্রায় সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থক নিয়ে একটি বিশাল বিজয় মিছিল বের করেন ।

মিছিলে বাংলাদেশের জাতীয় পতাকা সহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহন করে। মিছিলে থাকা সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ শামীম ওসমানের পক্ষে স্লোগান দেন। এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নারায়ণগঞ্জের রাজপথ। এছাড়াও মিছিলে অর্ধশতাধীক অটো রিকশা, কার্ভাডভ্যানসহ সাউন্ড সিস্টেমও দেখা গেছে।

মিছিলটি সিদ্ধিরগঞ্জ থেকে বের হয়ে পাঠানটুলি, খানপুর, মিশনপাড়া, চাষাঢ়া ও বঙ্গবন্ধু সড়কসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও সম্মলিত নাট্যকর্মী জোটের নারায়ণগঞ্জের সভাপতি মো: শাহজাহান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102