শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

লাখো শহীদের মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৯ 🪪

মুসলিম নগরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দেওয়া লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ই ডিসেম্বর) বাদ আছর মুসলিম নগর এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এনায়েত নগর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম ইব্রাহিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনে আত্মাত্যাগ করা সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যেতে হলে এ দেশের সাধারণ মানুষকে মনে প্রানে ভালো বাসতে হবে।দেশকে আর দেশের মানুষকে মনে প্রানে ভালো বাসলেই বিজয়ের মূল লক্ষ্য অর্জিত হবে।
তিনি আরও বলেন, এ দেশের একটি সমস্যা যুব সমাজের একটি অংশ মাদক সেবন ও ক্রয়- বিক্রয়ের সাথে জড়িত হচ্ছে। মাদক সেবন ও ক্রয়-বিক্রয়কারীদের কঠোর হাতে প্রতিহত করতে হবে। এদেরকে স্বাভাবিক জীবনে ফিরাতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এস.এম ইব্রাহিম বলেন,আজ থেকে ৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এ দেশের নির্যাতিত মানুষ পেয়েছিল বিজয়ের আনন্দ। চিরতরে অবসান হয়েছিলো পাকিস্থানী শাসকদের দুঃশাসন।

এখনও এ দেশে স্বাধীনতা যুদ্ধের বিরোধিরা নানান ষড়যন্ত্রে লিপ্ত। স্থানীয় ও জাতীয়ভাবে তাদের প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এনায়েত নগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বাসী কাধেঁ কাধঁ মিলিয়ে চলি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনায়েত নগর ৩নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব ফজলুল হক সরকার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মোঃ শাহজান মাতবর, মুসলিম নগর উত্তরপাড়া বায়তুল আমান জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান প্রধানসহ প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানের আয়োজনে ছিলেন, মোঃ সালাউদ্দিন, শেখ মুজিবুর রহমান, হাজী আক্তার হোসেন, মোঃ মহিন, মোঃ মনসুর আহম্মেদ,মোঃ হেলাল খানঁ,মোঃ আশিক, মোঃ নুরুজ্জামানসহ প্রমূখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে লাখো শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিতদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102