বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

বক্তাবলী শহীদ দিবস স্মরণে এবি ফ্রেন্ডস এসোসিয়েশনের পক্ষে বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৫৩৪ 🪪

২৯ শে নভেম্ব বক্তাবলী শহীদ দিবস উপলক্ষে ১৩৯ জন শহীদ সহ সকল শহীদদের স্বরণে সামাজিক সংগঠন এবি ফ্রেন্ডস এসাোসিয়েশন পক্ষে হতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমন।

বুধবার ( ২৯ নভেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের কানাইনগর শহীদ স্মৃতিস্তম্ভে এবি ফ্রেন্ডস এসোসিয়েশনের পক্ষে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য জনাব মোঃ আবুল হোসেন, কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মান্নান খান, বক্তাাবলি ইউনিয়ান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডাঃ এ কে শফিউদ্দিন আহমেদ মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কানাইনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য মুল্লুক চান মাদবর, শরিফ উদ্দিন সিরি মিয়া মাদবর, কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক জহির উদ্দিন বারী রতন, নারায়ণগঞ্জ মহানগর সৈনিক লীগের সভাপতি নুরুজ্জামান জিকু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, আওয়ামীলীগ নেতা সলিমুদ্দিন সলিম, আমান হোসেন, তারামিয়া,রফিকুল ইসলাম, সেলিম, দেলোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশের মহান স্বাধীনতার বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ২৯ নভেম্বর পৃথিবীর ইতিহাসের বর্বরতম হত্যাকান্ডের শিকার হয় নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগণার এলাকাবাসী। পাকহানাদার বাহিনী রাতের আঁধারে গুলি ও আগুনে পুড়িয়ে নৃশংস ভাবে হত্যা করে ১৩৯ জনকে শহীদ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102