বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না

বক্তাবলী শহীদ দিবসে ধলেশ্বরী তীরের সভাপতি জিকুর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৫১ 🪪

বক্তাবলী শহীদ দিবস উপলক্ষে ১৩৯ জন শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক সংগঠন ধলেশ্বরী তীরের সভাপতি ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু।

বুধবার ( ২৯ নভেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের কানাইনগর শহীদ স্মৃতিস্তম্ভে ধলেশ্বরী তীরের ব্যানারে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় নুরুজ্জামান জিকু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বাধীনতার প্রাক্কালে এই বক্তাবলীর পরগানায় পাক-হানাদার বাহিনী নির্মমভাবে ১৩৯জন নিরীহ মানুষকে গুলি আর আগুণে পুড়িয়ে হত্যা করে। পাক হানাদার বাহিনী নিরস্ত্র গ্রামবাসীকে ধরে নিয়ে বুড়িগঙ্গা পাড়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যা করা হয়। প্রতি বছর আমারা সেই বীর শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শহীদ পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা।

প্রসঙ্গত, ১৯৭১ সালে ২৯ নভেম্বর পাক—হানাদার বাহিনী বক্তাবলী পরগনার বিভিন্ন বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং ব্রাশ ফায়ার করে ১৩৯ জনকে হত্যা করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102