শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

অবোরধের বিরুদ্ধে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নেতৃত্ব দিচ্ছেন – আজমেরী ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩০৯ 🪪

শান্তির প্রতিক সাদা পতাকা উরিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে তার অনুসারীরা। অবৈধ হরতাল ও অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক ৪ বারের সফল সাংসদ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমান রাজনৈতিক ভাবে এখন অনেকটাই সক্রিয় ভূমিকা পালন করছে এমনই মন্তব্য নারায়ণগঞ্জের সাধারন মানুষের। বিএনপি-জামায়াতের দেশ ব্যাপী ৭ম দফার ৪৮ ঘন্টার ডাকা অবরোধের প্রথম দিন হরতাল অগ্নিসংযোগ কর্মসুচির বিরুদ্ধে নগরীতে বিশাল গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করেছে।

রবিবার (২৬শে নভেম্বর) বেলা ১২ টায় যুবসমাজের নয়নমনি আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপির ডাকা ৭ম দফায় ৪৮ ঘন্টার অবৈধ হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে এ কর্মসূচী পালন করে বিভিন্ন সংগঠন এর নেতাকর্মীরা ।

হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে বিশাল শোভাযাত্রাটি নগরীর কলেজ রোড এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক ঘুরে নিতাইগঞ্জ, ফতুল্লা হয়ে পূনরায় কলেজ রোড এলাকায় উনার বাসভনের সামনে এসে শেষ হয়।
এ সময় আজমেরী ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশ বিশ্ব দরাবারে রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই তার হাতকে শক্তিশালী করতে বিএনপি-জামায়াত জোটের অবৈধ হরতাল, অবরোধের বিরুদ্ধে আমরা রাজপথে আছি এবং ভবিষ্যতে ও থাকবো। নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, যুবনেতা মোঃ নাসির হোসেন, সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি কাজী আমীর হোসেন,শ্রমিক নেতা হাজী রহমত উল্লাহ, আনোয়ার হোসেন আনু, মোস্তফা ভান্ডারী, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, মোঃ হোসেন,মোঃ শাকিল সহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102