খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে রেজা রিপনের সংগ্রামী শুভেচ্ছা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১১ সেপ্টেম্বর বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। ২০০৮ সালের এই দিনে দীর্ঘ কারাবন্দিত্ব শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি লাভ করেন। তার এই মুক্তি শুধু একজন ব্যক্তির কারামুক্তি ছিল না; এটি ছিল গণতন্ত্র, আইনের শাসন ও বিএনপির নেতাকর্মীদের সংগ্রামের অর্জন।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব ও ত্যাগের কারণে বিএনপি আজও দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আপসহীনভাবে লড়াই করে যাচ্ছে। তার কারামুক্তি দিবস আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন—দলীয় ঐক্য সুদৃঢ় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার দিন।”
রেজা রিপন মহান আল্লাহর কাছে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি সকল নেতাকর্মীর প্রতি দলীয় শৃঙ্খলা রক্ষা, ঐক্য বজায় রাখা এবং জাতীয় স্বার্থে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।