বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও  শুভ চন্দ্র দাস হত্যা: রামকৃষ্ণ মিশনের গেটের পাশের ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বন্ধু বাচ্চুকে ডা. মজিবুর রহমানের অভিনন্দন ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী

বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ 🪪
বন্দরে স্বেচ্ছাসেবক দলের নেতা জনির পিতা ও ইসলামী আন্দোলনের নেতা বুলবুল সহ নিহত একাধিক ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ এশা উপজেলার নবীগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে অ্যাডভোকেট আবুল কালাম আতাউর রহমান মুকুলকে ইঙ্গিত করে বলেন, “যাদের পায়ের নিচে মাটি নেই, তারা এখন আবল-তাবল বলবেই। এরা ১৯৯১ সালেও বিরোধীতা করেছিল, যা দেশের মানুষ ভালো করেই জানে।” বক্তব্যে তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বস্ত করেন।
​দোয়া মাহফিলের পূর্বে নিহত বুলবুলের পরিবারের বাসভবনে গিয়ে খোঁজখবর নেওয়া হয় এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
​মাহফিলে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা। অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান মাহামুদ, মেজবা উদ্দিন স্বপন, বন্দর থানা বিএনপি সাধারন সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা আমজাদ মেম্বার সহ বন্দর উপজেলা ও থানা ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102