বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও  শুভ চন্দ্র দাস হত্যা: রামকৃষ্ণ মিশনের গেটের পাশের ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বন্ধু বাচ্চুকে ডা. মজিবুর রহমানের অভিনন্দন ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ 🪪
সদস্যদের মধ্যকার পারষ্পরিক সম্পর্ক উন্নয়ন, মানসিক ক্লান্তি দূর করা এবং ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে নতুন দৃষ্টিভঙ্গি অর্জনে ৯ সেপ্টেম্বর বুধবার রূপগঞ্জ বসন্ত বিলাস রিসোর্টে দিনব্যাপি আনন্দ ভ্রমন করেছে সামাজিক ও মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ
সমাজকর্মী ও উদ্যোক্তাদের সামাজিক কাজের পাশাপাশি মানসিক সতেজতা ফেরাতে এবং দলগতভাবে ঘুরতে যাওয়ার মাধ্যমে সংগঠনের বন্ধন আরও শক্তিশালী করতে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্বাবধানে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়। পারষ্পরিক সৌহার্দ্য, একঘেয়ামি দূরিকরণ ও সাংগঠনিক ঐক্য ধরে রাখতে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় মেতে উঠে সংগঠনের সদস্য ও কর্মীরা। সুইমিং পুলে সাঁতার প্রতিযোগীতা ও বালিশ খেলার মাধ্যমে আনন্দ র‌্যালি বের করা হয়।মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের সাবলিল উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, পরিচালক মোঃ ইয়ামিন ভূঁইয়া ও সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুল হক ভূঁইয়া। ভ্রমন মানে শুধু নতুন স্থান দেখা নয়, নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করার প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সচিব নুসরাত হোসেন নিশু ও নির্বাহী সদস্য শামীমা আক্তার নিশি।

পরিশেষে আনন্দ উচ্ছাসে প্রতিযোগীতার বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। প্রথম পুরষ্কার শামীমা আক্তার নিশি, দ্বিতীয় পুরষ্কার রেশমা আক্তার উর্মি ও তৃতীয় পুরষ্কার পুনম আক্তার গ্রহণ করেন। তাদের প্রত্যেককে পুরষ্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়াও ভ্রমন পিপাসুদের মানব কল্যাণ পরিষদের লোগো খোচিত সাংগঠনিক টি-শার্ট উপহার দেওয়া হয়।

আনন্দ ভ্রমনে প্রাকৃতিক নির্মল পরিবেশে উচ্ছাসিত ও উজ্জীবিত ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উম্মে সুফিয়া হ্যাপি, জান্নাত আরা মুনমুন, লিজা বেগম, লিপি আক্তার, ইতি বর্মন, হুমায়রা আক্তার, চায়না আক্তার, বিথী বেগম, লতা ইকবাল, মোঃ সোহেল, জান্নাতুল ভূঁইয়া, মোঃ আমিন সহ অন্যান্য।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102