বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

আজমেরী ওসমানের নেতৃত্বে নগরীতে হরতাল ও অবরোধ বিরোধী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৩২ 🪪

বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, ভাংচুর, হরতাল, অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে আজমেরী ওসমানের অনুসারীরা।

মঙ্গলবার (৩১শে অক্টোবর) বিকেলে নগরীর আল্লামা ইকবাল রোড হতে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি চাষাড়া গোল চত্বর হয়ে ২নং রেল গেট ঘুরে পূণরায় আল্লামা ইকবাল রোডে এসে শেষ হয়।

 

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে নগরীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ-বন্দর ৫ আসনের ৪ বারের নির্বাচিত সাবেক সাংসদ, নারায়ণগঞ্জের সকল উন্নয়নের একক রুপকার, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, জাতির জনকের নির্মম হত্যার বদলা নেওয়ার যুদ্ধের অন্যতম সেনাপতি, আলহাজ্ব নাসিম ওসমান সাহেবের একমাত্র সন্তান, নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার ও তারুণ্যের আইকন, বঞ্চিত মানুষের আশ্রয়স্থল আজমেরী ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রতিটি পাড়া মহল্লায় রাজাকারের দোসর বিএনপি-জামাত জোটকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ যুব সমাজ আজ প্রস্তুত। আমরা স্পষ্ট ভাষায় আমাদের নেতা আজমেরী ওসমানের পক্ষ থেকে বলতে চাই, নারায়ণগঞ্জে হরতালের নামে কোন প্রকার ভাংচুর, অগ্নিসংযোগ চলবেনা। নাশকতার মাধ্যমে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড করতে দেওয়া হবে না। মানবতার মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আজমেরী ওসমানের নেতৃত্বে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আলী হায়দার শামীম,আজহার কমিশনার, দীপু, আলম, আমির, হোসেন, নাসির, সুমন, ইফতি, আবু, মনির হোসেন সহ আজমেরী ওসমানের হাজারো সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102