শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে হামলা ও লুটপাট, মালিককে পেটাল বল্টু আমজাদ বাহিনী আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি

প্রধান বিচারপতির ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা-শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৬৬ 🪪

নারায়নগন্জ ৪-আসনের সাংসদ এ, কে, এম,শামীম ওসমান বলেছেন বিএনপি যে ভাবে পুলিশ কে কুপিয়ে মেরেছে এটার বিচার আপনারাই করবেন। প্রধান বিচারপতির ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা। পুলিশ কে কুপিয়ে মারা মানে আইনকে কুপিয়ে মারা। ওরা তো কিছু বাদ রাখেনি, সাংবাদিকদেরও পিটিয়েছে। পুলিশের লোকটার মৃত্যু কনফার্ম করার জন্য তাকে চাপাতি দিয়ে কোপানো হল। এগুলো কল্পনার অতীত। একটা ধাক্কা লেগে গেছে, ওরা আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ওরা নাকে খত দিয়ে শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে আসবে।

সোমবার (৩০শে অক্টোবর) বাদ আসর নগরীর উত্তর চাষাড়া জামে মসজিদে শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ার এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, রাজনীতি করতে গিয়ে অনেক কথা বলি। অনেকে হয়ত মনে কষ্ট পায়। রাজনীতি করতে গেলে এটা করতে হয়। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের গোলাম সারোয়ার সম্পর্কে অনেকে হয়ত জানেন না। ওদের যে ব্যাচটা যদিও বয়সে আমাদের চেয়ে খুব ছোট ছিল না। তবে ওরা আমার সন্তানের মত ছিল। আজ সারোয়ারের মৃত্যুবার্ষিকী। সবসময় ক্লাসের ফার্স্ট বয় ছিল সে। ওর রাজনীতি করার কথা ছিল না। বঙ্গবন্ধুর মৃত্যু না হলে ও হয়ত রাজনীতিতে আসত না আমরাও আসতাম না। রাজনীতি করতে গিয়ে সারোয়ার, মাকসুদ, লাল ওরা যে সেক্রিফাইজ করেছে এতটা কেউ করেছে বলে মনে হয় না। ওদের কাছে পদ বড় ছিল না। ওদের চাওয়া ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার জাতির পিতার কন্যাকে প্রধানমন্ত্রী দেখতে চাওয়া। ওরা আমাদের কাছ থেকে কখনও নিত না। ১৯৯৫ সালে আমি হীরা মহলে বসা। এখানে এক ওসি তার চাকরি চলে যাবার অবস্থা, কেন? কারণ আমাদের এরেস্ট করতে হবে। সারেয়ার, মাকসুদ, লাল, নিয়াজুল ওদের মধ্য থেকে একজনকে ধরতে হবে। তখন ওদের মধ্যে তর্ক কে এরেস্ট হবে। পরে ওরা টস করে টসে যে জিতে সে এরেস্ট হয়ে থানায় যায়।
তিনি আরো বলেন, আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহ ওদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমি দেখেছি ওরা মানুষের জন্য কতটা কষ্ট করত।

 

এসময় উপস্হিত ছিলেন প্রয়াত গোলাম সারওয়ার এর ছোটভাই জাকিরুল আলম হেলাল, শাহাদাত হোসেন সাজনু, তার পরিবারের অনান্ন্য সদস্য এবং আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102