বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

বিবাহ বিচ্ছেদের ঘটনায় পুত্রকে না পেয়ে পিতার উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৬১ 🪪
নারায়ণগঞ্জে বিবাহ বিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে পুত্রকে না পেয়ে জালাল উদ্দীন নামের এক পিতার উপর হামলা করেছে সন্ত্রাসী হানিফ গং’রা
গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ১২টায় নারায়ণগঞ্জ সদর থানার ভূঁইয়াপাড়া আল সাবা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়- গত ৫ জানুয়ারী জালাল উদ্দীন’র পুত্র হৃদয় বেপারী ও লাভলী বেগম’র কন্যা সুমাইয়া আক্তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে হৃদয় বেপারী’র সাথে সুমাইয়া আক্তার’র বনিবনা না হওয়ায় গত ৪ অক্টোবর আড়াইহাজার থানার হাইজাদী ইউনিয়ন কাজী অফিসের মাধ্যমে রেজিষ্ট্রিকৃতভাবে সুমাইয়া আক্তারকে তালাক প্রদান করে হৃদয়।
১২ অক্টোবর অত্র তালাকের বিষয় জানতে পেরে রাত আনুমানিক ১২ টায় মৃত কালাচান বেপারী’র পুত্র হানিফ (৪৮), মৃত আব্দুল রশীদ’র পুত্র জুয়েল (৩০) ও লাভলী বেগম (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন সন্ত্রাসী নিয়ে হৃদয় বেপারীকে ঘরে না পেয়ে তার পিতা জালাল উদ্দীনকে গালিগালাজ করতে থাকে।
গালিগালাজের এক পর্যায়ে জালাল উদ্দীনকে চর, থাপ্পড় ও কিল ঘুষি মেরে মারাত্মক নিলা ফুলা ও জখম করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এমতাবস্থায় লোহার পাইপ দিয়ে তারা জালাল উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে পিঠে ও কোমরে আঘাত করতে থাকে আর এ সুযোগে লাভলী বেগম ঘরের স্টীলের আলমারি থেকে হৃদয় বেপারী’র সৌদি আরব পাঠানোর জন্য জমাকৃত ৫ লক্ষ টাকা ও পাসপোর্ট চুরি করে নেয়। এসময় জালাল উদ্দীন’র ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা তাদের প্রাণনাশ করিয়া লাশ গুম করিয়া ফেলবে বলে হুমকি প্রদান করে চলে যায়। এবিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102