সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ!  অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর খোঁজ নিলেন জামায়াত নেতৃবৃন্দ: আরোগ্য কামনায় দোয়া বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মো. সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের অভিনন্দন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

গডফাদারদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিলাম: সমাবেশে যুবদল নেতা অপু’র বিশাল শোডাউন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪১ 🪪

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত নোংরা রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার (৩০ জুন) সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শত শত নেতাকর্মীর নিয়ে যোগদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও  তরুণ সমাজসেবক শেখ মোহাম্মদ অপু।

নগরীর খানপুর হাসপাতালের সামনে এই সমাবেশে শেখ মোহাম্মদ অপুর নেতৃত্বে মিছিল নিয়ে  নেতাকর্মীরা উপস্থিত হয়। এসময় ব্যানার, ফেস্টুন এবং ‘অপপ্রচারের বিরুদ্ধে’ ও ‘সুস্থ ধারার রাজনীতির সপক্ষে’ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে শেখ মোহাম্মদ অপু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠন সবসময় আদর্শিক ও শিষ্টাচারসম্পন্ন রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু একটি পক্ষ ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তাদের মনে রাখা উচিত, আমরা রাজপথ থেকে উঠে আসা কর্মী। গত সতেরো বছর নারায়ণগঞ্জের তথাকথিত গডফাদারদের রক্তচক্ষু ও বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আমরা আন্দোলন-সংগ্রাম মোকাবেলা করেছি। কোনো জুলুম-নির্যাতন আমাদের দমাতে পারেনি, আর বর্তমানের এই অপপ্রচারও আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদল আজ ঐক্যবদ্ধ। যেকোনো অশুভ শক্তির ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আমরা রাজপথে সদা প্রস্তুত রয়েছি।”

খানপুর হাসপাতালের সামনে আয়োজিত সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম্ভের পাদদেশে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা এসময় রাজনীতিতে শিষ্টাচার বজায় রাখা এবং অপপ্রচার বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102