বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জ আদালত পাড়ায় তুলকালাম: পুলিশ থেকে ছিনিয়ে নাসির হত্যার আসামিকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৭৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফকে আদালত প্রাঙ্গণে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই নজিরবিহীন ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আসামি শরিফকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তাকে আদালত কক্ষে নেওয়ার সময় সেখানে ওত পেতে থাকা বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনরা “খুনির ফাঁসি চাই” স্লোগান দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ ও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে আসামিকে রক্ষা করে আদালত কক্ষে নিয়ে যায়। শুনানি শেষে বিচারক শরিফের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে আসামিকে নিয়ে যাওয়ার সময়ও বাইরে অপেক্ষমাণ জনতা পুনরায় বিক্ষোভ প্রদর্শন করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি শরিফ গত ১৭ জুন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আজ রিমান্ড শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করায় এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ মে ফতুল্লার চানমারী মাউরাপট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নৃশংসভাবে খুন হন ডিশ ব্যবসায়ী নাসির। প্রত্যক্ষদর্শীদের মতে, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে আসামি শরিফ অত্যন্ত ঠান্ডা মাথায় ধারালো ছুরি দিয়ে নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছোরা উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা শরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন।

পুলিশ জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আর কেউ জড়িত আছে কিনা বা কোনো পূর্বপরিকল্পনা ছিল কিনা, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102