বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে যুবদলের প্রতিবাদ সমাবেশে নেতাকর্মী নিয়ে তারাব পৌর যুবদল নেতা মামুন ভূঁইয়ার যোগদান  এক ব্যতিক্রমী জন্মদিনের গল্প: রক্তদান, বৃক্ষরোপণ আর মানবিকতার শিক্ষা গডফাদারদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিলাম: সমাবেশে যুবদল নেতা অপু’র বিশাল শোডাউন  নারায়ণগঞ্জ আদালত পাড়ায় তুলকালাম: পুলিশ থেকে ছিনিয়ে নাসির হত্যার আসামিকে গণপিটুনি বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত কারখানা বন্ধের প্রতিবাদ ও ৭ দফা দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলস শ্রমিকদের বিশাল বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে পুলিশের সফল অভিযান: পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী গ্রেফতার না’গঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে আক্তারুজ্জামান মৃধার যোগদান  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন অপপ্রচারের বিরুদ্ধে নারায়ণগঞ্জে যুবদলের বিশাল বিক্ষোভ; নেতাকর্মী নিয়ে শহীদুল ইসলামের যোগদান

অপপ্রচারের বিরুদ্ধে নারায়ণগঞ্জে যুবদলের বিশাল বিক্ষোভ; নেতাকর্মী নিয়ে শহীদুল ইসলামের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৬ 🪪

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত নোংরা রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরীর খানপুর হাসপাতাল রোড এলাকায় এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। তবে সবচেয়ে বড় ও সুশৃঙ্খল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য ও উদীয়মান যুবনেতা শহীদুল ইসলাম। তাঁর নেতৃত্বে কয়েকশ নেতাকর্মীর বিশাল এক মিছিল পুরো এলাকা প্রদক্ষিণ করে মূল সমাবেশে এসে যোগ দিলে অনুষ্ঠানস্থলে নতুন প্রাণের সঞ্চার হয়।

সমাবেশে গণমাধ্যমকে শহীদুল ইসলাম জানান, “রাজনীতিতে শিষ্টাচার ও নৈতিকতা থাকা অত্যন্ত জরুরি। কিন্তু একটি মহল রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আমাদের দলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে নোংরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা রাজপথের সৈনিক, এসব মিথ্যা অপপ্রচার দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে যুবদল আজ ঐক্যবদ্ধ। যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আমরা রাজপথে প্রস্তুত রয়েছি।”

তিনি আরও বলেন, “জনগণ আমাদের সাথে আছে। কোনো অপশক্তি বা অপপ্রচার আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতে পারবে না। আমরা আগামী দিনেও জনমানুষের অধিকার রক্ষায় রাজপথে থাকবো।”

সমাবেশ শেষে জেলা ও মহানগর যুবদলের একটি বিক্ষোভ মিছিল খানপুর এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি চাষাঢ়া স্মৃতিস্তম্ভের (বিজয় স্তম্ভ) পাদদেশে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ।**

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102