রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের অভিযোগে ছাত্র ফেডারেশন সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম এমপি নির্বাচিত হওয়ায় ১৬ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের দোয়া  আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক হলেন সিআইপি নুরখাঁন, সদস্যসচিব লায়ন কামাল হোসেন পলাশ মান্নানের বিজয়ে সনমান্দীতে দোয়া মাহফিল রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে ছাই আসবাবপত্র স্বৈরাচার প্রতিরোধ দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জ-৫ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের এড.আবুল কালাম চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের জয় ও বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আমলাপাড়ায় দোয়া মাহফিল বিএনপির নিরঙ্কুশ জয় ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি নেতা মজিবুর রহমানের উদ্যোগে দোয়া 

না:গঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৪৫ 🪪

ছিন্নমূল পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ নূর ইসলাম বলেন, আজকের মহতি যে উদ্যোগ, এজন্য আমি নারায়ণগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থাকে স্বাগত জানাই। সেইসাথে এ সংস্থার মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যেক মাসে প্রথম সাপ্তাহে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের ঘোষণা করছি। ছিন্নমূল অসহায় পথ শিশুরা মাসে একটা দিন যাতে ভালো খাবার খেতে পারে সে জন্য প্রত্যেক জেলা সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি নির্দেশ দিচ্ছি যে, এই উদ্যোগ আপনারা সকলেই গ্রহণ করবেন। সার্বিক সহযোগিতার প্রয়োজন হলে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও সহোযোগীতা করবো।

 

লায়ন নূর ইসলাম আরও বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩ বছর। সাংবাদিকতা পেশা একটি মহৎ পেশা এটি নবুয়তের কাজ। আমরা এ পেশাকে নানা মুখিতে ঠেলে দিয়েছি। আমরা বস্তুনিষ্ঠ সংবাদে তুলে ধরে

সমাজের ত্রুটিপূর্ণ কাজগুলো ত্রুটি মুক্ত করবো, এটাই আমাদের মূল লক্ষ্য।

 

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু বলেন, সমাজে অনেক মানুষ আছে যারা না খেয়ে দিন যাপন করছে। এভাবে প্রতি মাসে আমরা যদি একদিন করে হলেও ১ শত মানুষের মুখে একবেলা আহার তুলে দিতে পারি সেক্ষেত্রে কিছুটা হলেও তারা উপকৃত হবে। সমাজের বৃত্তবানরা ইচ্ছা করলেই এই ধরনের কর্মসূচিতে উদ্যোগী হতে পারে এতে আল্লাহ-তায়ালা কিছুটা হলেও তার বান্দার প্রতি খুশি হবেন।

 

জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সোবহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, দৈনিক ইয়াদ পত্রিকার প্রকাশ ও সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটি সিনিয়র সহ-সভাপতি শহীদ হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মান সোহেল, অর্থ সম্পাদক আলী হোসেন টিটু, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনালী আক্তার, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম সেলিম, সদস্য ২ আল-আমিন সেন্টু, সদস্য ৩ মোঃ আলী ও সদস্য ৪ রায়হান কবির নিলয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102