বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

গোগনগর গাউসিয়া কমিটির জশনে জুলুস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮২ 🪪

সদরের গোগনগর গাউসিয়া কমিটি বাংলাদেশ গোগনগর শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুসে ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৮সেপ্টেম্বর
বাদ আছর গোগনগর বড় মসজিদের সামনে এ আয়োজন করা হয়।

গোগনগর ইউনিয়ন শাখা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব ওসমান গণি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আলম সাহাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা গাউসিয়া কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ টিপু। বিশেষ অতিথি ছিলেন নাঃগঞ্জ কাদেরিয়া তৈয়্যরিয়া তাহেরিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

জুলুসটি গোগনগর বড় মসজিদ থেকে শুরু হয়ে সুকুমপট্রি ডিয়ারা শহীদনগর মন্ডলবাড়ী হয়ে গোগনগর তাজেক প্রধান মাঠে এসে শেষ হয়।
জুলুসে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীসহ বিভিন্ন মসজিদের ইমামরা অংশ গ্রহন করে।

এসময় আরো উপস্হিত ছিলেন গোগনগর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা শের মোহাম্মদসহ গোগনগর ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার তোফাজ্জল হোসেন কাবিল,গোগনগর ইউপি সাবেক মেম্বার মোক্তার হোসেন, বাবুল মেম্বার, গোগনগর গাউসিয়া পাঠাগার সাধারণ সম্পাদক জাকির মন্ডল,জয়নাল,মিজান, সাঈদসহ আরো অনেকে।

জুলুস শেষে মিলাদ দোয়া ও রান্না করা খাবের নেওয়াজ বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102