বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কদমরসুল সেতু ঘিরে উচ্ছেদ সীমানা ও নির্মাণকাজ পরিদর্শনে এমপি-নাসিক প্রশাসক ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, সমন্বিত নীতিমালা ও ১০ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে অংশগ্রহণ উপলক্ষে মুসলিমনগর উচ্চ বিদ্যালয় দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও 

বিএনপির সমাবেশে মাহামুদুর রহমান সুমনের বিশাল শোডাউন

মনির শেখ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৩ 🪪

বিএনপির সমাবেশে মাহামুদুর রহমান সুমনের বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মহাসমাবেশে বিশাল শোডাউন করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান সুমন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সাইনবোর্ডস্থ পাসপোর্ট অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশাল মিছিল নিয়ে এ সমাবেশে যোগদানের মধ্যদিয়ে তিনি এ শোডাউন দেন। মিছিলে হাজার হাজার নেতাকর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহন ছিলো।

এর আগে এ সমাবেশকে কেন্দ্র করে সুমনের মিছিলে যোগদানের লক্ষে আড়াইহাজার থেকে বিএনটি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সাইনবোর্ড এলাকায় এসে জড়ো হতে থাকে। সকল নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হওয়ার সেখান থেকে সুমনের নেতৃত্বে বের করা একটি বিশাল মিছিল। মিছিলে রং বেরংয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড শোভা পায়। এ সময় মিছিলে থাকা হাজার হাজার নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

মিছিলটি সাইনবোর্ড থেকে শুরু হয়ে পাসপোর্ট অফিস সংলগ্ন নারায়ণগঞ্জ বিএনপির মূল সমাবেশে গিয়ে যোগদান করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102