মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাস ভাড়া বৃদ্ধি নগরবাসীর ওপর জুলুম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রনেতা ইউশা ইসলামের

রূপগঞ্জের সেই হানজালা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪১ 🪪

রূপগঞ্জে র‌্যাবের উপর হামলার ঘটনায় আলোচিত আসামি হানজালা আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রাহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যার অন্যতম আসামি ও হানজালা বাহিনীর প্রধান হানজালা পিস্তলসহ র‌্যাবের হাতে আটকের পর হ্যান্ডকাফসহ পালিয়েছিল। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে তার বাহিনীর লোকেরা র‌্যাবের উপর আক্রমন করে ছাড়িয়ে নিয়ে যায়। এসময় আহত হয় র‌্যাবের ৪ সদস্য। পরে এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 

 

মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান জানান, রাকিব হত্যা মামলার পলাতক আসামি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালা বিদেশী পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশ্যে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র‌্যাবের কাছে সংবাদ আসে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হানজালাকে আটক করে। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকেরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে র‌্যাবের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়। এসময় হামলায় আহত হয় র‌্যাব সদস্য হাবিলদার মোঃ মুসফিকুর রহমান, কর্পোরাল মোঃ আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া, কন্সটেবল তুষার আহম্মেদ বাপ্পি।

 

 

আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর র‌্যাব -১ এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হানজালাকে প্রধান আসামি করে ২৭ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102