মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সদর উপজেলার পেট্রোল পাম্পসমূহ নিয়মিত মনিটরিং জোরদারে ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা না’গঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ওমরাহ শেষে সপরিবারে দেশে ফিরছেন না’গঞ্জ -৫ আসনের এমপি এড.আবুল কালাম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুলের সংবাদ সম্মেলন এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান সিদ্ধিরগঞ্জে প্রথমবারের মতো এনসিসি প্রশাসকের অফিস: প্রতি সোমবার সেবার প্রতিশ্রুতি ‘বিএনপি কি হাসিনার সবক নিয়ে দেশ পরিচালনায় নেমেছে?’: জুলাই সনদ ইস্যুতে নিরব রায়হানের তীব্র সমালোচনা ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলিসহ ম্যাগজিন উদ্ধার সাব্বির হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে কোর্ট প্রাঙ্গণে এলাকাবাসীর বিশাল মানববন্ধন মিতালী মার্কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ব্যবসায়ীদের

সদর উপজেলার পেট্রোল পাম্পসমূহ নিয়মিত মনিটরিং জোরদারে ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৮ 🪪

আজ সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা মোতাবেক সাড়া দেশের ন্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। মতবিনিবাস সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্থানীয় সরকার এর উপপরিচালক(উপসচিব) মিজ নিলুফা ইয়াসমিন।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফায়েজ উদ্দিন।

এসময় দায়িত্ব প্রাপ্ত অফিসারদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয় এবং প্রতিটি পেট্রোল পাম্পের জ্বালানি তেলের মজুদ সরবরাহ ও বিপণন কার্যক্রম যথাযথভাবে তদারকি করতে তাদের অবহিত করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন প্রতিটি ফিলিং স্টেশনের জন্য ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারগণ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দিবেন।এই সময়ে সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102