শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫৩ 🪪

জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় নাম জড়িয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক তথ্য ও অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। সোমবার (৩০ মার্চ) বিকেলে বন্দরের ‘গ্রীণ গার্ডেন ফাস্টফুড সেন্টারে’ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, “সাবদী নরপদি এলাকার একটি জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে ওই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। যে বিষয়ে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই, সেখানে আমাকে জড়িয়ে কেন এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা আমার বোধগম্য নয়।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজ উপকৃত হয়। কিন্তু সঠিক তথ্য যাচাই না করে কোনো নিরপরাধ মানুষকে জড়িয়ে খবর প্রকাশ করা হলে তা অত্যন্ত দুঃখজনক এবং এটি স্পষ্টত অপসাংবাদিকতার শামিল। আমি এই ধরনের হীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম তার সম্মান রক্ষার্থে এবং প্রকৃত সত্য তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি এই অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102