মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সদর উপজেলার পেট্রোল পাম্পসমূহ নিয়মিত মনিটরিং জোরদারে ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা না’গঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ওমরাহ শেষে সপরিবারে দেশে ফিরছেন না’গঞ্জ -৫ আসনের এমপি এড.আবুল কালাম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুলের সংবাদ সম্মেলন এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান সিদ্ধিরগঞ্জে প্রথমবারের মতো এনসিসি প্রশাসকের অফিস: প্রতি সোমবার সেবার প্রতিশ্রুতি ‘বিএনপি কি হাসিনার সবক নিয়ে দেশ পরিচালনায় নেমেছে?’: জুলাই সনদ ইস্যুতে নিরব রায়হানের তীব্র সমালোচনা ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলিসহ ম্যাগজিন উদ্ধার সাব্বির হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে কোর্ট প্রাঙ্গণে এলাকাবাসীর বিশাল মানববন্ধন মিতালী মার্কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ব্যবসায়ীদের

ওমরাহ শেষে সপরিবারে দেশে ফিরছেন না’গঞ্জ -৫ আসনের এমপি এড.আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪৬ 🪪

পবিত্র ওমরাহ হজ পালন শেষে সপরিবারে দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট আবুল কালাম। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটে সৌদি আরব থেকে একটি আন্তর্জাতিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রিয় নেতার আগমনের সংবাদে আগে থেকেই বিমানবন্দর এলাকায় নারায়ণগঞ্জ থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও আত্মীয়-স্বজন ভিড় জমান। এমপি আবুল কালাম বিমানবন্দর থেকে বের হয়ে এলে উপস্থিত জনতা তাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান।

এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদ সদস্য আবুল কালাম সপরিবারে সুস্থ ও সুন্দরভাবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন।

আবুল কাউসার আশা আরও জানান, পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানকালে এমপি আবুল কালাম মহান আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করেছেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকার প্রধান এবং দেশের সকল মানুষের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে অংশগ্রহণ শেষে ওই রাতেই সপরিবারে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন অ্যাডভোকেট আবুল কালাম। এরপর ১৭ মার্চ তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেন। সফলভাবে ওমরাহ পালন শেষে আজ তিনি নিজ জন্মভূমিতে প্রত্যাবর্তন করলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102