২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানিয়েছেন ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আজ ২৬শে মার্চ, আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ঘোষণার মধ্য দিয়ে এদেশের আপামর জনতা পরাধীনতার শৃঙ্খল ভাঙার লড়াই শুরু করেছিল। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে সেই মহান নেতার আত্মার মাগফেরাত কামনা করছি এবং সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।”
শুভেচ্ছা বার্তায় শাহাদাত হোসেন শাহাদুল্লাহ আরও বলেন, “স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, সাম্য ও মৌলিক অধিকার। স্বাধীনতার এই দিনে আমাদের নতুন করে শপথ নিতে হবে—শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে মরহুমা বেগম খালেদা জিয়ার সাহসী ভূমিকা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হারিয়ে যাওয়া গণতন্ত্র ও দেশগড়ার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “এনায়েতনগর ইউনিয়ন বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
পরিশেষে তিনি নারায়ণগঞ্জ জেলা ও এনায়েতনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।