শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু ‘ঈদুল ফিতর বয়ে আনুক সাম্য, শান্তি ও সম্প্রীতি’— নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রেজা রিপনের শুভেচ্ছা ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা ও মারধর:  টাকা লুট, আদালতে মামলা রুপগঞ্জে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন  পবিত্র রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে মাসুদুজ্জামান: ৬৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের সাথে এস. আলম রাজীব-এর শুভেচ্ছা বিনিময় তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রুপগঞ্জে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৬ 🪪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের চার সদস্যকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে জখম করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম (এনজেএফ) কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ বাদল ভূঁইয়া।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি ঘটনার মূল হোতা নজরুল ইসলামসহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ বাদল ভূঁইয়া জানান, গত ৮ মার্চ (রবিবার) রূপগঞ্জের রূপসী শহীদ বকুল নগর এলাকায় তাদের বসতবাড়ির পাশের রাস্তা ডেবে যায়। রাস্তার মেরামতের জন্য পাশে থাকা বালুর স্তূপ থেকে সামান্য বালি নেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী নজরুল ইসলাম, ইয়ামিন ও সৌরভসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়।
​হামলায় মোঃ বাদল ভূঁইয়া, তার ছেলে আল-আমিন, ভাতিজা আসাদুজ্জামান এবং বড় ভাই মোঃ আওলাদ গুরুতর রক্তাক্ত জখম হন। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও আসামিরা পুনরায় তাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে ৯৯৯-এ কল করলে রূপগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বর্তমানে তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​ভুক্তভোগী বাদল ভূঁইয়া অভিযোগ করেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা বর্তমানে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মামলা তুলে নিতে পরিবারটিকে অব্যাহত হুমকি দিচ্ছে। এর ফলে পুরো পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা অসহায় অবস্থায় আছি। প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করেও আসামিরা বুক ফুলিয়ে ঘুরছে। আমরা অবিলম্বে নজরুল গংদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102