শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩০ 🪪

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’গাজীপুর মহানগর কমিটির উদ্যাগে গাজীপুর বিসিক শিল্প এলাকায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের আহ্বায়ক মোঃ সানাউল্লাহ মির্জার সভাপতিত্বে ও সদস্য সচিব বিলাল হোসেন বাবলুর পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ডিজিটাল প্রচারণা কমিটির আহবায়ক এস. আলম রাজীব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হোসেন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইউজার দলের সহ-সাধারণ সম্পাদক ও দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, পূর্ব থানা মৎস্যজীবী দলের আহবায়ক কাজী হাসান, পূর্ব থানা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক সাব্বির রহমান, গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুর আলম জিকু, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠান, সাধারণ সম্পাদক আব্দুল মমিন ফকির, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি লেহাজ উদ্দিন মোঃ মারফত সহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফরহাদ নুর, যুগ্ন-আহ্বায়ক ওবায়দুল ইসলাম রাজু, আবু তাহের, আহ্বায়ক কমিটির সদস্য সাদিকুল ইসলাম নয়ন, ওবায়দুল ইসলাম বাবু, সৈকত, সোহাগ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার পরবর্তী সাংগঠনিক আলোচনা সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেভাবে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় অর্জন করেছি, ঠিক তারই ধারাবাহিকতায় আগামীর যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধ করতে আমাদের এখন থেকেই আরো বেশি সুসংগঠিত হতে হবে; হউক সেই ষড়যন্ত্র রাজপথে অথবা তথ্য সন্ত্রাস বা গুজবের মাধ্যমে সাইবারে। আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে, যাতে কোনো ভাবেই গণতন্ত্র বিরোধী কোনো অদৃশ্য বা অপশক্তি আমাদের প্রিয় নেতা ও রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ গড়ার আন্দোলনকে কিংবা জনগনকে দেওয়া বিএনপির প্রতিশ্রুতিগুলোর প্রতিফলনে বাধাগ্রস্ত করতে না পারে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102