শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

শামীম ওসমানের জনসভায় নেতাকর্মী নিয়ে যুবলীগ নেতা শাহীন সরকার ও মামুন পাঠানের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৮ 🪪

বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই শ্লোগানে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমানের ডাকা সমাবেশে বিশাল নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার ও যুবলীগ নেতা আশ্রাফ উদ্দিন মামুন পাঠান ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় শহরের ২নং রেল গেইট এলাকায় বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এক বিশাল সমাবেশে তারা যোগদান করেন।

মিছিলে উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজির মাদবর, শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান,,নুরু শিকদার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102