বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ বিএনপিতে ত্যাগের প্রতীক এড. টিপু: তৃণমূলের প্রত্যাশা ‘যথাযথ মূল্যায়ন’ ফতুল্লার মুসলিমনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে আশ্বাস দিলেন ইউএনও মাহে রমজান আত্মশুদ্ধির মাস: মাওলানা আবদুল জব্বার সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আলোচনায় আল মুজাহিদ মল্লিক নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরন  সংসদ শুধু আসন নয়, মানুষের কণ্ঠস্বর’—  সংরক্ষিত নারী আসনে আলোচনায় এড. আসমা হেলেন বিথী নাসিকের নতুন প্রশাসক এড. সাখাওয়াতকে প্রবীর কুমার সাহার নেতৃত্বে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছা রাইসাকে আহ্বায়ক ও প্রত্যাশাকে সদস্য সচিব করে তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের নতুন কমিটি গঠন নবনিযুক্ত এমপি ও চেম্বার সভাপতি দিপু ভূঁইয়াকে প্রাইভেট হসপিটাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত হওয়ায় এড. সাখাওয়াত হোসেন খানকে রেজা রিপনের অভিনন্দন

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আলোচনায় আল মুজাহিদ মল্লিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ 🪪
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ-এ সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এ আলোচনায় গুরুত্বের সঙ্গে উঠে এসেছে আল মুজাহিদ মল্লিকের নাম।

রাজনৈতিক পরিচয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সোনারগাঁ উপজেলা শাখার ১নং সহসভাপতি এবং জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে কাজ করছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের প্রতিটি আনাচে-কানাচে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন আল মুজাহিদ মল্লিক। সামাজিক ও জনদরদী বিভিন্ন কর্মকাণ্ড—দুর্যোগকালীন সহায়তা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা এবং স্থানীয় উন্নয়নমূলক উদ্যোগে সম্পৃক্ততার মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন বলে সমর্থকরা দাবি করছেন।

তবে নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি। দলীয় মনোনয়ন ও রাজনৈতিক সমীকরণ চূড়ান্ত হলে প্রার্থিতা বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আল মুজাহিদ মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ঘনিষ্ঠজনরা জানান, দলীয় সিদ্ধান্ত ও নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁয়ের ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে। উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি—এবারের নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102