শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জামতলায় ‘এসো কিছু করি’ সংগঠনের উদ্যোগে শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খাৎনা সম্পন্ন একজন স্বতন্ত্র প্রার্থী টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা করছেন: দুলাল হোসেন সোনারগাঁয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাল আমান স্মৃতি ডিগবার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি: গিয়াসউদ্দিন রুপগঞ্জের সিরিজ ডাকাতির রহস্য উদ্ঘাটন: পিবিআইয়ের জালে দুর্ধর্ষ ডাকাত হোসেন মিয়া মুছাপুরে ফুটবল মার্কার সমর্থনে নার্গিস মাকসুদ হোসেনের গণসংযোগ ও নির্বাচনী সভা নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজমুক্ত সোনারগাঁ গড়ে তোলা হবে: আজহারুল ইসলাম মান্নান নাঃগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার

সরকার নিজের গদি টিকিয়ে রাখতে বাংলাদেশকে বাজি ধরেছে- সাকি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ 🪪

আজ ১৫ই সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, সকাল ১১ টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে গণসংহতি আন্দোলনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে ও মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি এড. সাখাওয়াত হোসেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলার সভাপতি এড. খলিলুর রহমান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সাবেক সভাপতি অমল আকাশ সহ চলমান যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এবার রাতে নয়, দিনের বেলায় ভোট ডাকাতির আয়োজন করেছে আওয়ামী লীগ। এই কারণে তারা আরপিও সংশোধন করেছে। যাতে ভোট ডাকাতি জায়েজ হয়। বর্তমান সরকার নিজের গদি টিকিয়ে রাখতে বাংলাদেশকে বাজি ধরেছে। প্রধানমন্ত্রী আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। অন্যদের নিষেধ করে নিজেই আটলান্টিক পাড়ি দিচ্ছেন।

জোনায়েদ সাকি আরো বলেন, বর্তমান সরকার নিজের গদি টিকিয়ে রাখতে বাংলাদেশকে বাজি ধরেছে। ‘প্রধানমন্ত্রী আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। অন্যদের নিষেধ করে নিজেই আটলান্টিক পাড়ি দিচ্ছেন। এই মুহূর্তে এত বেশি বিদেশ সফর কতটা দেশের পররাষ্ট্র নীতির স্বার্থে আর কতটা নিজের গদি টিকিয়ে রাখার স্বার্থে তা মানুষ বুঝে গেছে। এই সরকার নিজের গদি টিকিয়ে রাখতে বাংলাদেশকে নিয়ে বাজি ধরছে।’

তিনি আরো বলেন, মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক ও পরিচালককে ফরমায়েশি সাজা দেওয়া হয়েছে। সবকিছু নিপীড়নমূলক হলেও মানুষের শেষ ভরসা থাকে আদালত। এ সরকার পুরো আদালতকে রাজনৈতিক বিরোধীদের দমনের হাতিয়ার করে রেখেছে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে বলা হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর বাহাত্তর সালের সংবিধান অনুযায়ী বর্তমান শাসন ব্যবস্থা একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় রূপ নিয়েছে। যেখানে প্রধানমন্ত্রীকে সার্বিক ক্ষমতা দেওয়া হয়েছে। এটা পরিবর্তন করে আমরা ৩১ দফা কর্মসূচিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব করেছি। এ ব্যবস্থার পরিবর্তন না হলে নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, কিন্তু মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে জনগণ ভোটাধিকার হারিয়েছে। জনবিরোধী এ সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। জনগণ ভোট দিতে পারলে তাদের হাতে-গোনা কয়েকটা ছাড়া অধিকাংশ আসনে জামানত বাজেয়াপ্ত হবে। এটা তারাও জানে। বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দেশের ৩৯টি রাজনৈতিক দল ভোটাধিকার প্রতিষ্ঠা ও সঠিক গণতান্ত্রিক অবস্থা ফেরাতে এক দফার উপর গণঅভ্যুত্থানের ডাক দিয়েছে। এ দাবি মেনে নিলে কোনো সংঘাতের প্রয়োজন নেই। কিন্তু সরকার এতে কর্ণপাত না করে আবারও পাতানো ও একদলীয় নির্বাচনের পাঁয়তারা করছে। সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের অধীনে যে হতে পারে না তা ২০১৪ ও ১৮ সালে প্রমাণিত হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102