রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাকে জয়ী করলে আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো: মাকসুদ হোসেন ধানের শীষের প্রতি মানুষের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে: হানিফ সরদার বন্দরে বধিররা পেলো ইউএনও’র উপহারের কম্বল ভোটের বিপ্লব হতে চলেছে আগামী ১২ তারিখ: মুফতি মনির হোসেন কাসেমী ফতুল্লায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বিশাল জনসভা: হাতি মার্কায় এফবিসিসিআই নেতৃবৃন্দের সমর্থন ব্যানার ফেষ্টুন ছিঁড়ে কর্মীদের হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবেনা: ইসমাঈল সিরাজী ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে আনসার ও ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  জামতলায় ‘এসো কিছু করি’ সংগঠনের উদ্যোগে শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খাৎনা সম্পন্ন একজন স্বতন্ত্র প্রার্থী টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা করছেন: দুলাল হোসেন সোনারগাঁয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাল আমান স্মৃতি ডিগবার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ফতুল্লায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বিশাল জনসভা: হাতি মার্কায় এফবিসিসিআই নেতৃবৃন্দের সমর্থন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী হাওয়া তুঙ্গে। এই লড়াইয়ে জনসমর্থনে এগিয়ে থাকতে ব্যাপক প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার ফাজিলপুর মাঠে আয়োজিত এই উঠান বৈঠক এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। মুহূর্তের মধ্যেই এলাকাটি নারী-পুরুষ, তরুণ ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই-এর সাবেক পরিচালক রহিম উদ্দিন ভরসাসহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ এলাকার উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে আগামী নির্বাচনে ‘হাতি’ মার্কায় ভোট দিয়ে মোহাম্মদ আলীকে জয়যুক্ত করার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, “আপনারা আমাকে এমপি নির্বাচিত করুন বা না করুন, আমি অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ তেমনই থাকবো। আমি এই এলাকার মানুষের প্রতিটি দুঃখ-কষ্ট সম্পর্কে জানি। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে সরকারি অর্থায়নে আর না হলেও ব্যক্তিগত উদ্যোগে আপনাদের সমস্যা সমাধানে আমৃত্যু কাজ করে যাব। এলাকার কল্যাণে আপনারা আমাকে হাতি মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।”

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন তাফু, আবু মোতালেব, কাজী দেলোয়ার হোসেন এবং জুলাই বিপ্লবের যোদ্ধা ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মোহাম্মদ আলীর দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও বীরত্বগাথার কথা স্মরণ করে তাকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে এক বিশাল বর্ণাঢ্য মিছিল বের করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে হাজারো সমর্থকের অংশগ্রহণে মিছিলটি ফতুল্লার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘হাতি’ মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আসন্ন নির্বাচনে মোহাম্মদ আলীর শক্তিশালী অবস্থানেরই জানান দিচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102