বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় হোসিয়ারি মালিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ; এক নারী কর্মী আটক নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের ঈদুল আজহা’র প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন এড. টিপু  নগরীর দেওভোগে ভবনের নড়বড়ে দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে রক্ষা পেল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’: কোরবানি না করার নির্দেশ নারায়ণগঞ্জবাসী ও সকল ব্যবসায়ীদের ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন আহমেদুর রহমান তনু ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সবার জীবন: নারায়ণগঞ্জবাসীকে মাসুকুল ইসলাম রাজীবের ঈদ শুভেচ্ছা আড়াইহাজারের আব্রাহাম হত্যার রহস্য উন্মোচন: কাতার থেকে ঘাতককে গ্রেফতার করলো পিবিআই  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আড়াইহাজার ও সোনারগাঁওয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ 🪪

আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সমূহের উদ্যোগে পৃথকভাবে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই পৃথক সভাসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও দৃঢ় অবস্থান গ্রহণ করা হয়েছে।” তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন। প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার উপস্থাপনের পাশাপাশি নির্বাচনের আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করবেন বলে প্রশাসনের নিকট সুস্পষ্ট অঙ্গীকার প্রদান করেন।

আড়াইহাজার উপজেলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আসাদুর রহমান। অন্যদিকে, সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আসিফ আল জিনাত।

সভায় সংশ্লিষ্ট উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102