শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

দোয়া করবেন আমি যাতে সব সময় আপনাদের পাশে থাকতে পারি: এ্যাড. আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ 🪪
সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় মাহমুদনগর যুব সমাজ আয়োজিত ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল ২৪ জানুয়ারী শনিবার রাতে স্থানীয় ঈদগাহ ময়দানে শেষ হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আলহাজ আবুল কালাম। প্রধান আলোচক নূরানী বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন  মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কূয়াকাটা। বিশেষ বক্তা হিসেবে তাসরিফ আনেন আলহাজ হযরত মাওলানা মোশরফ হোসাইন হেলালী। এতে বক্তব্য রাখেন ঢাকা বাদামতলী চাউল আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজামউদ্দ আহাম্মদ,সালাম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম রাজু। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ,মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ,আলজ্ব শাহেনশাহ আহমেদ,মোঃ নূরুল ইসলাম,হাজী আমির হোসেন,হাজী সামাউন হাবিব,হাজী শিপন আলী,ওয়ালী উল্লাহ সবুজ,মোক্তার হোসেন মামুন,হাজী সামসুল আলম,হাজী মাসুদুর রহমান,হাজী সফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আবুল কালাম বলেন,ওয়াজ মাহফিল নির্বাচনী প্রচারণার জায়গা না। মাওলানা সাহেবদের বয়ান বন্ধ করে বক্তব্য দেয়ার পক্ষে আমি না। আমাকে আপনারা ক্ষমা করবেন। কোন অতিথির বিষয় না এসব ধর্মীয় অনুষ্ঠানে সাধারণ মুসল্লী হিসেবেই আমাদের অংশগ্রহণ করা উচিত। তিনি আরো বলেন,আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি,ভোট চাওয়ার জায়গা এটা না। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সব সময় আপনাদের পাশে থাকতে পারি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102